| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৫:০৫:৪৯:অপরাহ্ন  |  ১২২০৫৮৮ বার পঠিত
অভয়নগরে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী টিএস আইয়ুবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও নওয়াপাড়া পৌর বিএনপির যৌথ আয়োজনে এ জনসভা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উদ্দিনের সঞ্চালনায় এবং নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী টিএস আইয়ুব। তিনি বলেন, এই আসনের জনগণের পাশে আছি এবং সারাজীবন তাদের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই।

এদিকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান লিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্যা, ছাত্রদল নেতা নাঈম উদ্দিনসহ থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪