| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা দায়ের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৬:১৮:৪১:অপরাহ্ন  |  ১২২৪৩৮৫ বার পঠিত
নারায়ণগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা দায়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) বন্দর থানায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনের নামে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার (২২ নভেম্বর) গভীর রাত দেড়টার দিকে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চৈরারবাড়ি এলাকায় আল আমিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) সোনারগাঁয়ে দাদির বাড়ি থেকে মায়ের কাছে কেরানীগঞ্জ যাওয়ার উদ্দেশে রওনা হয় ভুক্তভোগী কিশোরী। মোগড়াপাড়া এলাকা থেকে বাসে উঠলে বাসের হেলপার রানার সঙ্গে তার প্রথম পরিচয় হয়। যাত্রাবাড়ী এলাকায় গাড়ি পরিবর্তনের জন্য নামতে চাইলে রানা তাকে নামতে বাধা দেয় এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাত ১১টার দিকে বন্দর থানার চৈরারবাড়ি এলাকায় দ্বিতীয় আসামি আল আমিনের বাড়িতে নিয়ে যায়।

এজাহারে আরও বলা হয়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রানা কিশোরীকে কুপ্রস্তাব দেয়। কিশোরী এতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় আল আমিন বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়।

অভিযুক্তরা পালিয়ে গেলে ভুক্তভোগী আশ্রয় নেয় পাশের বাড়ির আজাহার মিয়ার কাছে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনার পর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪