| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আজ অবরোধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ২৩:১৯:৫৩:অপরাহ্ন  |  ১১৯৪৪৮৩ বার পঠিত
বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আজ অবরোধ

রিপোর্টার্স২৪ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আজ বুধবার বন্দর এলাকায় তিন ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

স্কপের দুই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট এবং বড় পুল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এর আগে মঙ্গলবার স্কপ নেতাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্কপের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিটি ইজারা চুক্তির বিরোধিতা অব্যাহত থাকবে। স্কপ নেতারা অভিযোগ করেন, লালদিয়ার চর ও পানগাঁও ইজারার সময় বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরী বলেছিলেন, এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে-যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক বা আইনি অধিকার নেই। তাই এনসিটি ইজারা প্রক্রিয়া অবিলম্বে স্থগিতের দাবি জানান তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪