| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের রঙিন সূচনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৮:১৯:০৫:পূর্বাহ্ন  |  ১১৯১৭৬২ বার পঠিত
কালিহাতীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের রঙিন সূচনা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর প্রথম দিনেই ছিল উৎসবমুখর পরিবেশ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম আল সালাউদ্দিন। অতিথিদের বক্তব্যে উঠে এসেছে স্থানীয় খামারিদের সাফল্যের গল্প, প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষি–পশুপালন খাতের সম্ভাবনার নানা দিক।

মেলার মাঠে সাজানো স্টলগুলোতে প্রদর্শিত হয় গবাদিপশু, হাঁস–মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, পশু চিকিৎসা সেবা এবং স্থানীয় খামারিদের উদ্ভাবনী কার্যক্রম। গ্রামীণ খামারিদের উপস্থিতি পুরো প্রদর্শনীকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও উৎসবঘন।

আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিহাতী। দপ্তর সূত্র জানায়, সপ্তাহজুড়ে প্রাণিসম্পদ উন্নয়ন, পশুর রোগ প্রতিরোধ, খামার পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

মেলায় মোট ২৮টি স্টল অংশ নিয়েছে। প্রদর্শনী চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। স্থানীয় খামারি ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় ইতোমধ্যেই পুরো মেলায় উৎসবের আবহ তৈরি হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪