| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কু‌ষ্টিয়ায় মুখ পোড়া লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৮:১৯:২৭:পূর্বাহ্ন  |  ১২৩৩৬৩৪ বার পঠিত
কু‌ষ্টিয়ায় মুখ পোড়া লাশ উদ্ধার

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি: কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় মুখ পোড়া‌নো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৬ ন‌ভেম্বর) সকা‌লে স্থানীয়‌দের মাধ্যমে খবর পে‌য়ে ধরমপুর ইউনিয়‌নের রামচন্দ্রপুর বিলপাড়া ধা‌নের মাঠ থে‌কে লাশ‌টি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গে‌ছে দুর্বৃত্তরা।

নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমা‌নিক চ‌ল্লি‌শ । 

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) আব্দুর রব তালুকদার ব‌লেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪