| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৮:৫৪:৩৫:পূর্বাহ্ন  |  ১২১৮০২৪ বার পঠিত
জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি : "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি" এই  প্রতিপাদ্যে জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে।

আজ বুধবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাট সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রতিনিধি এএস পি তুহিন রেজা। সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমানের সঞ্চালনায়  অনুস্ঠানের  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম।

বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারই দেশের প্রাণিসম্পদ খাতে টেকসই অগ্রগতি আনতে পারে। এতে খামারিরা উপকৃত হবেন এবং আমিষ উৎপাদন আরও বাড়বে।

ডাঃ জিয়াউর রহমান বলেন, খামারিদের আধুনিক প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই মনে করি আমরা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪