| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৯:৩৪:৩৪:পূর্বাহ্ন  |  ১২১০৬১৮ বার পঠিত
কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : “দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”  এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা। জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিসার ডাঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তারুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম গোলাম মোহাইমেন, জেলা কৃত্রিম প্রজননের উপপরিচালক ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, জেলা ভেটেনারি হাসপাতালের অফিসার মাহমুদুল ইসলাম।

বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা খামারিদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

খামারি ও উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনী তাদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং বাস্তবে প্রয়োগ করতে উৎসাহিত করবে। প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দেশীয় জাতের উন্নত প্রাণী, দুগ্ধ ও মাংসজাত পণ্য, খামার সরঞ্জাম ও প্রশিক্ষণভিত্তিক সেবা প্রদর্শন করে জেলার ৩০টি খামার ও প্রতিষ্ঠান। এসব স্টল ঘুরে দেখে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন দর্শনার্থীরা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪