| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিফা শান্তি পুরস্কারে সম্মানিত ডোনাল্ড ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১৮:৪৪:১৪:অপরাহ্ন  |  ১১৫৭৬৫৭ বার পঠিত
ফিফা শান্তি পুরস্কারে সম্মানিত ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে লাল গালিচায় হাজির হয়ে ট্রাম্প নিজেই নিজের গলায় পদক পরেন।

ইনফান্তিনো সার্টিফিকেটের অংশ পড়ে শোনানোর পর ট্রাম্প বলেন, বিশ্ব এখন আরও নিরাপদ; কঙ্গো এবং ভারত–পাকিস্তান পরিস্থিতি উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। এই স্বীকৃতিকে তিনি জীবনের অন্যতম বড় সম্মান হিসেবে উল্লেখ করেন।

ফিফা জানিয়েছিল, শান্তি ও মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তারা নতুন এই ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করবে। বিশ্বের ৫০০ কোটি ফুটবলভক্তের পক্ষ থেকে এ পুরস্কার প্রদানের ঘোষণা আসে এ বছরই।

অনুষ্ঠানের ভেন্যু কেনেডি সেন্টারটির বোর্ড চেয়ার ট্রাম্প নিজেই। নোবেল শান্তি পুরস্কারের আগেও ইনফান্তিনো প্রকাশ্যে ট্রাম্পের প্রশংসা করেন, যা পুরস্কারপ্রাপ্তি নিয়ে নানা জল্পনা তৈরি করেছে।

বিশ্লেষকদের ধারণা, নোবেল না জিতলেও ফিফার এই নতুন সম্মান ট্রাম্পের জন্য ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবেই কাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪