| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৩

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৩:৩৫:২৫:পূর্বাহ্ন  |  ১১৮০০৬০ বার পঠিত
ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৩
ছবির ক্যাপশন: ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৩

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের পশ্চিম উপকূলের পর্যটন-স্বর্গখ্যাত গোয়া শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে। বাগা বিচের আরপোরা এলাকায় অবস্থিত জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ আকস্মিক আগুনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ জন। নিহতদের মধ্যে আছেন ক্লাবের একাধিক কর্মী ও কয়েকজন পর্যটক।

রাত ১২টার কিছু পরেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-কে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ক্লাবটির রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে কেউ আর বের হওয়ার সুযোগ পাননি।

রাজ্য পুলিশের কর্মকর্তাদের ভাষ্য, অধিকাংশ মরদেহ পাওয়া গেছে রান্নাঘর ও তার চারপাশের এলাকা থেকে—যা ইঙ্গিত দেয় যে নিহতদের বড় অংশই ছিলেন ক্লাবের কর্মচারী। পাশাপাশি ঘটনাস্থল থেকে পর্যটক পরিচয়ের আরও তিন থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

রোববার ভোরের দিকে ফায়ার সার্ভিস দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে গোয়ার পুলিশ মহাপরিচালক আলোক কুমার সাংবাদিকদের জানান, ‘‘আগুন মূলত রান্নাঘর এবং ক্লাবের প্রথম তলায় সীমাবদ্ধ ছিল। উদ্ধার হওয়া দেহগুলোর বেশিরভাগই এসব এলাকা থেকে পাওয়া গেছে। উদ্ধার অভিযান সকাল পর্যন্ত চলবে।’’

এদিকে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, “গোয়ার জন্য আজ এক অত্যন্ত বেদনাদায়ক দিন। যারা আপনজন হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।” তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।


সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪