| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৫:৩৮:২৫:পূর্বাহ্ন  |  ৩৯৭৩৫৩ বার পঠিত
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:  যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত সুনামি আশঙ্কা নেই এবং প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার আলাস্কার জুনিউ শহর থেকে ২৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং কানাডার ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এপিসেন্টার ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানিয়েছেন, “ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল এবং বহু মানুষ কম্পন অনুভব করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এখনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।”

যুক্তরাষ্ট্র ও কানাডার স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪