সিনিয়র রিপোর্টার: ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে মঙ্গলবার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর বার্ষিক সম্মেলন-২০২৫ শুরু হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এর সভাপতিত্বে তিন দিনব্যাপী (৯ থেকে ১১ ডিসেম্বর) এমইএস এর বার্ষিক সম্মেলন-২০২৫ শুরু হয়।
সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, এমইএস-এ কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত থেকে এবং ভিটিসি’র মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/এসসি