| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ১৩:৩৯:৫৬:অপরাহ্ন  |  ২৬৭ বার পঠিত
দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে?

ঢাকা প্রতিনিধি: রাজধানীর দক্ষিণ খান  এলাকায় ইদানীং মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের উৎপাত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তার অভাব সৃষ্টি করেছে। 

ঘনবসতিপূর্ণ এবং বিমানবন্দর ও উত্তরার কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলটি মাদক সিন্ডিকেটের অন্যতম ট্রানজিট বা হটস্পটে পরিণত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণখানের বিভিন্ন গলিতে প্রকাশ্যে মাদক ও ইয়াবা বিক্রির সুনির্দিষ্ট খবর এবং ভিডিও বেশ চাঞ্চল্য তৈরি করেছে। দক্ষিণখানের বিভিন্ন অলিগলি, যেমন চালাবন হাজীপাড়া,নদ্দাপাড়া, মোল্লারটেক, আশিয়ানা সিটি, কসাইবাড়ি ও জয়নাল মার্কেট সংলগ্ন এলাকায় মাদকের বিস্তার চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি বেচাকেনা হয় ইয়াবা ও গাঁজা। এছাড়া ফেনসিডিল, ডাইরেক্ট ইনজেকশন এবং বিভিন্ন ধরনের ভেজাল নেশাজাতীয় ওষুধের বেচাকেনাও রয়েছে।

মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থাকতে খুচরা বিক্রির জন্য রিক্সা চালক, নারী, কিশোর ও স্থানীয় পথশিশুদের ভাসমান এজেন্ট হিসেবে ব্যবহার করে থাকে। মোবাইল ট্র্যাকিং এড়াতে তারা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং কোড

ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেনদেন পরিচালনা করে। এলাকাগুলোতে মাদকের সয়লাভের ব্যাপকতা দেখে জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত হেলাল তালুকদার কে মাঝেমধ্যেই উঠান বৈঠক করে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াস লক্ষ্য করা যায়। চালাবন হাজীপাড়া বিল্লাতআলী স্কুল রোড ও মাটির মসজিদ এলাকায় প্রকাশ্যে কিছু রিক্সা চালককে গাজা ও ইয়াবা সেবন করতে দেখা যায়। 

এলাকাবাসীর ভাষ্যমতে থানা পুলিশের টহল ও নজরদারির অভাবেই মাদক সেবন প্রকাশ্যে হচ্ছে। মাদকের প্রভাবে এলাকায় চুরিদারি বৃদ্ধি পেয়েছে। দক্ষিনখান থানার বর্তমান ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪