রিপোর্টার্স২৪ ডেস্ক: অভিনেত্রী জয়া আহসান আবারও প্রমাণ করলেন, প্রাকৃতিক সৌন্দর্য কখনো হার মানে না। সম্প্রতি নিজের ফেসবুকে শেয়ার করা কিছু ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে একেবারে ঘরোয়া ও ন্যাচারাল লুকে। ক্যাপশনে তিনি লিখেছেন একটাই শব্দ শীতদুপুর।
ছবিগুলোতে কোনও ভারী সাজ-সাজনা বা কৃত্রিম মেকআপ নেই। দিনের আলোয় রোদমাখা ত্বকে জয়ার স্বাভাবিক সৌন্দর্য আরও উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। স্টাইল আইকন হিসেবে যাকে ঝলমলে রূপেই আমরা দেখি, সেই জয়ার এমন সাদামাটা, ঘরোয়া উপস্থিতি ভক্তদের আলাদাভাবে মুগ্ধ করেছে।
ছবিতে বোঝা যায়, এই সময় তিনি নিজের বাড়িতেই কাটাচ্ছেন শান্ত মুহূর্ত। খাওয়া-দাওয়া, পারিবারিক ব্যস্ততা এবং পোষ্যদের সঙ্গে কাটানো সময়—সব মিলিয়ে এক নিখুঁত ঘরোয়া জীবন তুলে ধরেছে তার ছবি। মন্তব্যে ভক্তরা প্রশংসা করেছেন এই সরল, প্রাণবন্ত লুকের জন্য।
জয়া আহসান ক্যারিয়ারের শুরু টেলিভিশন নাটকের মাধ্যমে। পরে সিনেমায় অভিষেক ঘটে ব্যাচেলর চলচ্চিত্রে। এরপর গেরিলা, রাজকাহিনি, বিসর্জন, দেবী, এক যে ছিল রাজা একের পর এক সফল সিনেমায় অভিনয় করে তিনি দুই বাংলার শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা তার অভিনয়জীবনের বড় অর্জন।
এই ছবিতে দেখা নো-মেকআপ লুক প্রমাণ করলো, জয়ার সৌন্দর্য শুধুমাত্র বড় পর্দায় নয়, বাস্তব জীবনের প্রতিটি মুহূর্তেও সমানভাবে আলোকিত।
রিপোর্টার্স২৪/ঝুম