| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরুখকে দেখে হাত বাড়িয়ে দিলেন মেসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:০০:৫৫:পূর্বাহ্ন  |  ৩৯৭৮৯৫ বার পঠিত
শাহরুখকে দেখে হাত বাড়িয়ে দিলেন মেসি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রায় সাড়ে ১২ ঘণ্টার দীর্ঘ সফরের পর কলকাতায় পৌঁছেছেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। বিমানবন্দর থেকে হোটেলে কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে পৌঁছে দেওয়া হয়। হোটেলে প্রবেশের মুহূর্তে মেসির সঙ্গে দেখা হয় বলিউড বাদশাহ শাহরুখ খানের।

মেসি হাসিমুখে হাত বাড়িয়ে শুভেচ্ছা জানান শাহরুখ খানের দিকে। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।

শাহরুখ খানের সঙ্গে ছিলেন তার ছেলে আব্রাহাম খান, আয়োজক শতদ্রু দত্ত এবং পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু।

সূত্র জানায়, মেসি শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতায় পৌঁছান। বিমানবন্দর থেকে বের হওয়া পর্যন্ত নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছিল। ১ নম্বর গেট থেকে বের হয়ে ৩টা ২২ মিনিটে তিনি সমর্থকদের সামনে আসেন।

বিমানবন্দর থেকে মেসি বের হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের ভিড় উপচে পড়ে। ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে সমর্থকরা উচ্ছ্বাসে মাতেন।

সূত্র : আনন্দবাজার

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪