| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ০৭:১০:৪৯:পূর্বাহ্ন  |  ৩৯৫১৭২ বার পঠিত
ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ফতুল্লার বুড়িগঙ্গা নদীর হানিফ ফ্যাশনের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, বাল্কহেডের ৫ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে, ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে অভিযান এখনও শুরু হয়নি।

নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর বলেন, ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে অভিযান শুরু হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বাল্কহেড ডুবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির উপরে উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পাগলা নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, সদরঘাট থেকে ভোলাগামী বোগদাদীয়া-১৩ লঞ্চটি বুড়িগঙ্গার ফতুল্লার অংশে পৌঁছালে একটি মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী বালুবাহী বাল্কহেডকে পিঁছন থেকে ধাক্কা দিলে বাল্কহেডটি ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আমরা লঞ্চটি আটক করেছি, কিন্তু লঞ্চের চালকও তার সহযোগীরা যাত্রীদের সঙ্গে পালিয়ে গেছে। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪