| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন হুমায়ুন কবির শরিফ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ১৪:৩৯:০৭:অপরাহ্ন  |  ৬৩৭ বার পঠিত
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন হুমায়ুন কবির শরিফ

বেলাবো(নরসিংদী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সকল অঙ্গসংগঠনগুলোর মধ্যে প্রধান অঙ্গসংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনটির আগামী ২৭ অক্টোবর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যুবদলের সকল স্তরের নেতাকর্মীসহ বেলাবোবাসীকে শুভোচ্ছা জানিয়েছেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মো. হুমায়ুন কবির শরিফ। 

এক শুভেচ্ছা বার্তা হুমায়ুন কবির শরিফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুব অঙ্গসংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং যুবসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তিনটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী যুবদল। সেগুলো হলো যুব-ঐক্য-প্রগতি। যুবদল গঠনের মূল উদ্দেশ্য ছিল বিএনপির রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে যুবসমাজকে সংগঠিত করা।

আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে ২৭ অক্টোবর ঢাকার আগারগাঁওয়ের জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া-মোনাজাতের কথা রয়েছে।

বাংলাদেশের দলীয় রাজনীতিতে যুব সংগঠনগুলো মূল দলের কর্মসূচি বাস্তবায়ন ও মাঠপর্যায়ে জনসমর্থন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিএনপির ক্ষেত্রেও যুবদল একি গুরুত্বপূর্ণ সাংগঠনিক শক্তি।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের এই নেতা আবারও সবাই সংগ্রামীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪