| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রের পক্ষে কথা বলায় হংকংয়ে জিমি লাইয়ের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৫:১৩:৫১:পূর্বাহ্ন  |  ১১৩৬৮৯৩ বার পঠিত
গণতন্ত্রের পক্ষে কথা বলায় হংকংয়ে জিমি লাইয়ের কারাদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় হংকংয়ের শীর্ষ ধনকুবের ও গণতন্ত্রপন্থী নেতা জিমি লাইকে সোমবার দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের দুটি অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহের একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্ভাব্য যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই রায়কে নিপীড়নের লজ্জাজনক উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে। সংগঠনটি বলেছে, জিমি লাইয়ের একমাত্র ‘অপরাধ’হলো একটি সংবাদপত্র পরিচালনা করা এবং গণতন্ত্রের পক্ষে কথা বলা। দীর্ঘ সময় কারাগারে থাকার কারণে তার স্বাস্থ্য সংকটাপন্ন, এবং তাকে অবিলম্বে পরিবারের সঙ্গে পুনর্মিলিত হতে দিতে হবে।

যুক্তরাজ্য ও ইউরোপের কমিটি ফর ফ্রিডম ইন হংকং (সিএফএইচকে) ফাউন্ডেশনের পরিচালক মার্ক সাবাহ বলেন, “জিমি লাইয়ের বিচার আইনি প্রক্রিয়াকে বিকৃত করার একটি প্রহসনমূলক অনুশীলন। বাস্তবে এটি হংকংয়ের বৈশ্বিক আইনি মর্যাদার সম্পূর্ণ ধ্বংস।”

জিমি লাই একজন ব্রিটিশ নাগরিক। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশা করছেন, তার মুক্তি নিয়ে শিগগিরই কূটনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। জানুয়ারিতে যুক্তরাজ্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেইজিং সফরের প্রেক্ষাপটেও এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪