| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষরাতে ছাত্রদলের পাকিস্তান বিরোধী স্লোগানে উত্তাল জবি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ২৩:৩৫:০২:অপরাহ্ন  |  ৪০৯২০৮ বার পঠিত
শেষরাতে ছাত্রদলের পাকিস্তান বিরোধী স্লোগানে উত্তাল জবি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের মেইন গেটে পাকিস্তানের পতাকা অঙ্কনের প্রতিবাদে পাকিস্তান বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। সোমবার (১৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা মিছিলের সময় দেন, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, সবার আগে বাংলাদেশ। মিছিল শেষে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

এর আগে রাত একটার দিকে পতাকা অঙ্কনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম শিক্ষার্থীদের বাধা দিলে কথাকাটাকাটি হয়। পরে প্রক্টরিয়াল টিম চলে গেলে শিক্ষার্থীরা পুনরায় পতাকা অঙ্কন শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, কোনো দেশের পতাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অঙ্কন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া পতাকা অঙ্কন হলে প্রক্টরিয়াল টিম বাধা প্রদান করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪