| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরকীয়ার অভিযোগে ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১৭:২৩:১৬:অপরাহ্ন  |  ৪০৭০১৬ বার পঠিত
পরকীয়ার অভিযোগে ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া বটতলা পশ্চিম পাড়ায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রবাসী লিটন মন্ডলের স্ত্রী বেদেনা খাতুনের সঙ্গে তার চাচাতো দেবর সুজ্জাতোল্লা খাজার দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। এক বছর আগে বেদেনার দুই ছেলে বিষয়টি পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে গোপন রাখেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে বেদেনা খাতুন খাজার বাড়ির পাশে গিয়ে তার ঘরে প্রবেশের চেষ্টা করলে পরিবারের নারী সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি সত্যতা যাচাই করতে কোরআন শরীফ মাথায় রেখে পরীক্ষা চালানো হয়।

এর পর লিটন মন্ডলের ভাই আনোয়ার ও খাজার পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ছেলে পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মেয়ের পক্ষের ওপর হামলা চালায়, এতে ৪ জন আহত হন।

বেদেনা খাতুন অভিযোগ করেছেন, খাজার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। গত কয়েক দিন তিনি আমাকে বিভিন্ন এলাকায় ঘুরিয়েছেন, কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছেন না। আমাদের একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে।

খাজার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সম্পর্কের সত্যতা নিশ্চিত নন। আজ তিনি বাড়িতে না থাকায় কথা বলা যায়নি।

ঝিনাইদহ সদর থানা এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪