| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ২৩:২০:১৩:অপরাহ্ন  |  ১০৯৬৯৫৫ বার পঠিত
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন

কলকাতা প্রতিনিধি: কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, কলকাতার বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সোনালী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে সভাপতি ও ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারের বক্তব্যের পাশাপাশি বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

পরবর্তী সময়ে কলকাতার বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য ডেপুটি-হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা সম্বলিত একটি চিত্র অঙ্কন করেন। সন্ধ্যায় ডেপুটি হাইকমিশন সংশ্লিষ্টদের পরিবার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪