| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি রুখবে ভারত: আসামের মুখ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ০৬:২০:১৪:পূর্বাহ্ন  |  ১১০৯২১১ বার পঠিত
উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি রুখবে ভারত: আসামের মুখ্যমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:  আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি দীর্ঘদিন চুপ থাকবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন, “বাংলাদেশ থেকে নর্থ-ইস্টকে দখলের আহ্বান দেওয়া বাংলাদেশের হীন মানসিকতার প্রতিফলন। ভারতের বিরুদ্ধে এমন আচরণ হলে আমরা চুপ থাকব না।”

শর্মা ভারতকে পারমাণবিক শক্তিধর ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে, ভারতীয় করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে হুমকি দেওয়া অনুচিত। তিনি আরও বলেন, বাংলাদেশেরও দুটি ঝুঁকিপূর্ণ করিডর রয়েছে। একটি দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস পর্যন্ত ৮০ কিমি, এবং অন্যটি দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিমি।

এই মন্তব্য আসে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহের সাম্প্রতিক হুঁশিয়ারির প্রেক্ষাপটে, যেখানে তিনি ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করার আভাস দিয়েছিলেন।


সূত্র: দ্য হিন্দু

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪