| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড. ইউনূস আসলেই একজন মহানুভব ব্যক্তি: মারুফ কামাল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৩:৪৯:২৫:অপরাহ্ন  |  ৪০৫১৬৩ বার পঠিত
ড. ইউনূস আসলেই একজন মহানুভব ব্যক্তি: মারুফ কামাল

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসলেই একজন মহানুভব ব্যক্তি বলে উল্লেখ করেছেন সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান।

বুধবার (১৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে মারুফ কামাল লিখেছেন,

ড. মুহাম্মদ ইউনূস আসলেই একজন মহানুভব ব্যক্তি। তার ঔদার্য, মহত্ত্ব ও চিত্তের প্রসারতা অতুলনীয়। অনেক বড়ো মাপের মানুষ তিনি। জাতির উদ্দেশে ভাষণে বেগম খালেদা জিয়া সম্পর্কে তার উচ্চারণ আমার হৃদয় ছুঁয়েছে। অফুরন্ত ধন্যবাদ তাকে। পোস্টে তিনি ১৬ ডিসেম্বরের প্রধান উপদেষ্টার ভাষণের ভিডিও লিঙ্কও যুক্ত করেছেন। ওই ভাষণে ড. ইউনূস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-কে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, আপনারা জানেন, জাতীয় নেত্রী, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। বিষয়টি আমাদের সবার জন্যই উদ্বেগের।

ড. ইউনূস আরও বলেন,খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যেই তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।

এদিকে, খালেদা জিয়াকে ২৩ নভেম্বর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

৭৯ বছর বয়সি খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার মধ্যে রয়েছে লিভার ও কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং সংক্রমণজনিত সমস্যা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪