| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোকবার্তা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৭:০১:০০:পূর্বাহ্ন  |  ১৮৫৫৩৬৩ বার পঠিত
শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোকবার্তা

রাবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

এক শোকবার্তায় ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম জানান, হাদির শহীদি মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। তারা মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় উল্লেখ করা হয়, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও প্রতিবাদী রাজনৈতিক কর্মী। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়াই ছিল তাঁর রাজনৈতিক জীবনচর্চার মূল বৈশিষ্ট্য।

জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্রের চর্চা ও জাতীয় স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন।

ফোরামের নেতৃবৃন্দ মরহুমের পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যেন ভবিষ্যতে শহীদ হাদির মতো আর কোনো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবিও জানান তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪