| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় ৫ জন নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৬:২৬:৫১:অপরাহ্ন  |  ৩৪০৬৩৯ বার পঠিত
প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় ৫ জন নিহত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের সন্দেহে দুটি নৌকায় হামলা চালায়। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানায়, “এই অভিযানে মোট পাঁচজন পুরুষ ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছে। প্রথম নৌকায় তিনজন, দ্বিতীয় নৌকায় দুইজন ছিলেন। মার্কিন বাহিনী কোনো ক্ষতির মুখে পড়েনি।”

ট্রাম্প প্রশাসনের তথ্য অনুযায়ী, এই হামলার পর থেকে নৌকা হামলার সংখ্যা ২৮টিতে পৌঁছেছে এবং কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব হামলার ন্যায্যতা স্বীকৃতি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র মাদকদ্রব্য প্রবাহ রোধে মাদকদলগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ জড়িত।

সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪