| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিডনিতে বন্দুকধারীকে নিরস্ত্র করা মুসলিম অভিবাসীকে পুরো বিশ্ব থেকে পুরস্কার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১০:৩৭:০৫:পূর্বাহ্ন  |  ৩৪৩০০৩৮ বার পঠিত
সিডনিতে বন্দুকধারীকে নিরস্ত্র করা মুসলিম অভিবাসীকে পুরো বিশ্ব থেকে পুরস্কার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে এক বন্দুকধারীকে নিরস্ত্র করার সাহসী কাজের জন্য মুসলিম অভিবাসী আহমেদ আল আহমেদকে পুরো বিশ্ব থেকে অনুদান ও সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতালে তার হাতে ১৬ লাখ ৫০ হাজার ডলার মূল্যের বিশাল চেক তুলে দেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যাকারি ডেরেনিওস্কি। বিশ্বের ৪৩ হাজারেরও বেশি মানুষ আহমেদকে এই সম্মান প্রদানের জন্য অনুদান জমা দিয়েছেন।

অপ্রত্যাশিতভাবে এত মানুষের ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হন আহমেদ। তিনি সকলকে মানবতার জন্য একে অন্যের পাশে থাকার আহ্বান জানান।

ঘটনার সূত্রপাত ঘটে সিডনির বন্ডাই বিচে, যখন এক অস্ত্রধারী সৈকতে হামলা চালাতে যায়। তখন এক নিরস্ত্র পথচারী আহমেদ হঠাৎ করে হামলাকারীর ওপর ঝাপিয়ে পড়েন এবং তার কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেন। এই বীরত্বপূর্ণ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আহমেদকে দেশবাসী ‘বীর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, আহমেদ এক গাড়ির আড়ালে থেকে আকস্মিকভাবে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং জীবন বাজি রেখে তাকে নিরস্ত্র করেন। এই সাহসী পদক্ষেপে বহু মানুষের প্রাণ রক্ষা হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪