| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণমাধ্যমে হামলার প্রতিবাদে লন্ডনে প্রবাসী সাংবাদিকদের সমাবেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ০৬:৪০:২৭:পূর্বাহ্ন  |  ১০৬৫৭১০ বার পঠিত
গণমাধ্যমে হামলার প্রতিবাদে লন্ডনে প্রবাসী সাংবাদিকদের সমাবেশ

যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সাম্প্রতিক হামলা এবং সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে লন্ডনে সমাবেশ করেছেন প্রবাসী সাংবাদিক ও নাগরিকেরা।

রোববার (২১ ডিসেম্বর) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আয়োজিত এই সমাবেশে বক্তারা হামলাগুলোকে নজিরবিহীন উল্লেখ করে দেশের গণমাধ্যম ইতিহাসের ‘কালো দিন’ বলে আখ্যা দেন। তারা বলেন, সংগঠিত সহিংসতা কখনোই মতপ্রকাশের গ্রহণযোগ্য মাধ্যম হতে পারে না।

সমাবেশে সাবেক বিবিসি সাংবাদিক উদয় শঙ্কর দাশ বলেন, সাম্প্রতিক হামলা গণমাধ্যমের জন্য বিপজ্জনক বার্তা বহন করছে। কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা বলেন, এসব হামলা সাংবাদিকদের জীবনকে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার জানান, হামলা চালিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে স্বাধীন গণমাধ্যম সুরক্ষার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪