কুড়িগ্রাম প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কুড়িগ্রামের চারটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন— কুড়িগ্রাম-১ (২৫) আসন থেকে সাইফুর রহমান রানা (বিএনপি), একেএম মোস্তাফিজার রহমান (জাতীয় পার্টি) ও হাসিবুল বারী রনি (ইসলামি আন্দোলন বাংলাদেশ)।
কুড়িগ্রাম-২ (২৬) আসন থেকে সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি), মেজর জেনারেল (অব.) আমসা আমিন (স্বতন্ত্র), মো. আনছার আলী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মেজর (অব.) আব্দুস সালাম (নাগরিক ঐক্য) এবং জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিপোর্টার্স২৪/এসএন