| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত,৫ নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১২:৩২:৪১:অপরাহ্ন  |  ১০৮১১৩৭ বার পঠিত
মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত,৫ নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক: চিকিৎসা সহায়তা মিশন চলাকালীন মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটি টেক্সাসের গ্যালভেস্টন উপকূলের কাছে বিধ্বস্ত হয়।

বিমানটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য পরিচালিত একটি মানবিক মিশনের অংশ ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি মেরিদা, ইউকাটান থেকে উড্ডয়ন করেছিল। মেক্সিকোর নৌবাহিনী এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪