| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ২১:২২:৪২:অপরাহ্ন  |  ১০৫৬৯৪৭ বার পঠিত
বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ভারতের ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক জওয়ান। তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় নেওয়া হয়েছে।

 মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সূত্রের বরাতে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত জওয়ানকে প্রথমে ধর্মনগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

বিবিসির খবরে দাবি করা হয়েছে, কর্তব্যরত অবস্থায় বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য বিপিন কুমার গুলিবিদ্ধ হন। তার বয়স ৩৫ বছর।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জি জানান, আহত জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি জখম পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্থিতিশীল হয়েছে। বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বিএসএফের স্থানীয় দপ্তর কিংবা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪