স্পোর্টস ডেস্ক: আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনা খাতুনকে অধিনায়ক এবং সুমাইয়া মাতসুমিসমাকে সহ-অধিনায়ক করা হয়েছে। স্কোয়াডে ১৫ জন খেলোয়াড়ের নাম আছে।
সাবিনা দীর্ঘদিন জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় দলে ফিরতে না পারলেও এবার তিনি আবার অধিনায়কত্বে ফিরেছেন। জাতীয় দলে ডাক না পাওয়ার সময়ে সাবিনার অনুপস্থিতিতে মাসুরা পারভীন, সুমাইয়া মাতসুমি, কৃষ্ণা রানী সরকারদের মতো খেলোয়াড়রা দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
২০২২ সালের সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য মার্জিয়া এবং দীর্ঘ সময় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীও চূড়ান্ত স্কোয়াডে স্থান পেয়েছেন। তবে প্রাথমিক দলে থাকা উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি এবার বাদ পড়েছেন।
২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্টেও সাবিনার অধিনায়কত্বে খেলেছিল বাংলাদেশ। ৭ বছর পর আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ নারী ফুটসাল দল।
বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড:
সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।
রিপোর্টার্স২৪/বাবি