| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জারার নির্বাচনী তহবিলের লক্ষ্যমাত্রা ২৯ ঘণ্টায় পূরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ০৬:৪২:১১:পূর্বাহ্ন  |  ৯৬৬৪৬৮ বার পঠিত
জারার নির্বাচনী তহবিলের লক্ষ্যমাত্রা ২৯ ঘণ্টায় পূরণ

রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা মাত্র ২৯ ঘণ্টায় পূরণ হয়েছে। প্রায় ৪৭ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হওয়ায় নতুন করে আর কোনো অনুদান গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান ডা. তাসনিম জারা। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পুরোনো রাজনৈতিক ধারায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি আরও বলেন, বড় অঙ্কের অর্থ ব্যয় করে ভোট কেনার রাজনীতির বিপরীতে জনগণের অংশগ্রহণই তাঁদের শক্তি। ঢাকা-৯ আসনের বিপুলসংখ্যক ভোটারের কাছে বার্তা পৌঁছাতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ জন্য তিনি দুই ধরনের সহযোগিতার আহ্বান জানান—স্বেচ্ছাসেবক হিসেবে মাঠপর্যায়ে প্রচারণায় অংশগ্রহণ এবং ভোটের দিন পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন।

সংগৃহীত তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করতে সব অনুদান নির্দিষ্ট বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব হিসাব নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। পাশাপাশি কোন খাতে কত অর্থ ব্যয় হবে, তা প্রকাশ্যে জানানো হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

ডা. তাসনিম জারা বলেন, আমরা প্রমাণ করব—জনগণের সম্মিলিত শক্তির কাছে কালো টাকার রাজনীতি টিকতে পারে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪