| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী তিন দিনে তারেক রহমানের কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৪:২৮:২৭:অপরাহ্ন  |  ৩৫৮৪১৫ বার পঠিত
আগামী তিন দিনে তারেক রহমানের কর্মসূচি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরবর্তী তিন দিনের কর্মসূচির বিস্তারিত জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি জানান, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার ও সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। তবে রাজধানীর একপাশে ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের নির্ধারিত স্থানে একটি সংক্ষিপ্ত আয়োজন থাকবে।

তিনি বলেন, সেখানে শুধু দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। ওই আয়োজনে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪