| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তফসিল সংশোধনের দাবি এনসিপির, সমান আচরণের আহ্বান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৭:১১:৫৫:অপরাহ্ন  |  ৯৬২০২৩ বার পঠিত
তফসিল সংশোধনের দাবি এনসিপির, সমান আচরণের আহ্বান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ অপরিবর্তিত রেখে তফসিলের অন্যান্য দিনগুলো সংশোধনের দাবি করেছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মূসা জানান, তারা বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন, প্রবাসী ভোটার, নির্বাচনি পরিবেশ ও গণভোট সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেছেন। বিশেষ করে আচরণবিধি ভঙ্গের ঘটনায় নেওয়া ব্যবস্থা যেন গণমাধ্যমে বেশি করে প্রচার করা হয়, এ দাবি জানিয়েছে দলটি।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, দেশ বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন যেন নির্ধারিত সময়ে হয় এ দাবি এনসিপির। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নানাভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। পাশাপাশি, নির্বাচনী পরিবেশের উন্নয়নে নির্বাচন কমিশনকে সক্ষমতা বাড়াতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতা করতে হবে।

তিনি আরও জানান, এনসিপি যেকোনো জোটের সঙ্গে গেলেও আগামী নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪