| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ বিসিবির ম্যারাথন মিটিং

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২৩:২৮:৩২:অপরাহ্ন  |  ৩১৮৫৮০ বার পঠিত
বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ বিসিবির ম্যারাথন মিটিং

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সময় ধরে মিটিং করার নজিরে আবারও শীর্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলে সাড়ে ৭ ঘণ্টা। তবে দীর্ঘ এই বৈঠকেও বড় কোনো নতুন সিদ্ধান্ত আসেনি।

সভা শেষে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও পর্যালোচনায় সময় বেশি লেগেছে। তিনি বলেন, আসন্ন বিপিএলের দ্বাদশ আসরের প্রথম দিন (২৬ ডিসেম্বর, সিলেট) দুই ম্যাচের সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া সচিব।

সভায় দেশের ৪০টি জেলায় আগামী বছর ক্রিকেট লিগ চালুর পরিকল্পনা, নারী ক্রিকেট লিগে দলগুলোর আর্থিক বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিমিয়ার নারী লিগের প্রতিটি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রথম বিভাগ পাবে সাড়ে ৪ লাখ টাকা।

এছাড়া ফেব্রুয়ারিতে বিসিএলের আদলে অনূর্ধ্ব-২৩ ‘রাইজিং স্টার’ টুর্নামেন্ট আয়োজন, একজন সিএফও নিয়োগ এবং বোর্ডের কার্যক্রমে নতুন পদ সৃষ্টির চিন্তাভাবনার কথা জানানো হয়।

গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট জানান, আগামী বছর সারা দেশে ১০০টি নতুন উইকেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে পূর্বাচলের মাঠ থেকে মাটি চুরির ঘটনায় এখনো তদন্ত চলমান রয়েছে। চার সদস্যের তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে বোর্ডে প্রতিবেদন দেবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪