| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাংনীতে এক নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ১৬:২২:০৯:অপরাহ্ন  |  ৩৫০ বার পঠিত
পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাংনীতে এক নারীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটর চালু করতে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন ওই গ্রামের ইন্তাদুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির টিউবওয়েলের কাছে কম্বল পরিষ্কার করতে যায় আলিফা খাতুন। এ সময় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আলিফা খাতুনের আকষ্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

‎

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪