| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৩:০৪:৩০:অপরাহ্ন  |  ২৯৩০৩০ বার পঠিত
জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত নেতাকর্মীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি–২০২) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরেই তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে দেন তাঁর শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছুক্ষণ পর তিনি বিমানবন্দরের বাইরে ফুলের বাগানে গিয়ে জুতা খুলে খালি পায়ে ঘাসের ওপর দাঁড়িয়ে দেশের মাটির স্পর্শ নেন। এ সময় তিনি একমুঠো মাটিও তুলে নেন।

এই দৃশ্য ঘিরে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দেশের মাটিতে দাঁড়িয়ে এমন প্রতীকী আচরণ অনেকের মধ্যেই অনুভূতির জোয়ার বইয়ে দেয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪