| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপিএলে সিলেট টাইটান্সকে চ্যাম্পিয়ন করতে চান মিরাজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ২০:১৫:২৭:অপরাহ্ন  |  ৩৩৪৬০৬ বার পঠিত
বিপিএলে সিলেট টাইটান্সকে চ্যাম্পিয়ন করতে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচের আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে মিরাজ জানান, তা এখনও চূড়ান্ত করেননি। তিনি বলেন, দলের প্রয়োজনে যেখানে খেলার প্রয়োজন সেখানে নিজেকে মানিয়ে খেলব। গত বছরও টপ অর্ডারে প্রথম থেকেই খেলিনি; দলের কম্বিনেশন অনুযায়ী কখনও উপরে ব্যাটিং করেছি।

মিরাজের লক্ষ্য এবারের বিপিএলে সিলেট টাইটান্সকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করা। তিনি বলেন, চ্যাম্পিয়ন হওয়া এখনো অনেক দূরের বিষয়। আমাদের প্রথমে ১০টি ম্যাচ খেলে টপ র‍্যাঙ্কিংয়ে থাকতে হবে। তবে অবশ্যই আমার স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করা। যদি প্রথমবার সিলেট চ্যাম্পিয়ন হয়, আর সেটা আমার হাত ধরেই হয়, তাহলে সেটি আমার জন্য খুবই আনন্দের।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪