| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান মানুষের হৃদয় জয় করেছেন: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:৪৪:২৫:অপরাহ্ন  |  ১০৩৯০৭৯ বার পঠিত
তারেক রহমান মানুষের হৃদয় জয় করেছেন: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে তিনি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সালাহউদ্দিন আহমদ রোমান সম্রাট জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি এলাম, দেখলাম, জয় করলাম এর সঙ্গে তুলনা করে তারেক রহমানের প্রত্যাবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন।

পোস্টে তিনি লেখেন,  একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমান জনগণের জন্য সুস্পষ্ট পরিকল্পনা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর অঙ্গীকার বহন করেন। তিনি তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য আমার দেশের জন্য।

সালাহউদ্দিন আহমদের মতে, এই বক্তব্যই প্রমাণ করে যে তারেক রহমান কেবল ক্ষমতার রাজনীতি নয়, বরং রাষ্ট্র ও জনগণের ভবিষ্যৎ নিয়ে চিন্তাশীল একজন নেতা। পোস্টের শেষাংশে তিনি সংক্ষেপে কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান সপরিবারে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

তার দীর্ঘদিন পর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪