| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান শনিবার ভোটার হবেন, এখনো আবেদন পাননি ইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৯:৩৭:৩৭:অপরাহ্ন  |  ৩১৩৩৯১ বার পঠিত
তারেক রহমান শনিবার ভোটার হবেন, এখনো আবেদন পাননি ইসি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ফেরার দুইদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার তালিকায় নিজের নাম তুলবেন। এ পদক্ষেপের মাধ্যমে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে এখনো তিনি নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে আবেদন করেননি। ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর রাতেই তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবেন।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, “ভোটার হওয়ার জন্য মাঠপর্যায়ে এখন কোনো সুযোগ নেই। তফসিল প্রকাশের পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন। এখনো আমাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে কোনো ফর্মাল আবেদন আসেনি।”

২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে দেশে ফেরার সুযোগ না পাওয়ায় ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। তাঁর স্ত্রী জুবাইদা রহমান পরে ভোটার হয়েছেন, এবং মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ভোটার হন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪