| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ০২:৪৩:০৯:পূর্বাহ্ন  |  ১০৫৯৭১৩ বার পঠিত
বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)। অভিযানটি শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুটখালী গ্রামের কানাইখাল পাড়া এলাকায় পরিচালিত হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিযানের সময় ১৩ বোতল ভারতীয় উইন কেরেক্স সিরাপ এবং ৬ বোতল ভারতীয় কফরিলিফ সিরাপসহ হাবিবুর রহমানকে আটক করা হয়।

বিজিবি এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

রিপোর্টা্র্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪