| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১০:১১:৫৪:পূর্বাহ্ন  |  ৩৪৭১০৯ বার পঠিত
একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ

ইন্টারন্যাশনাল ডেস্ক: শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে শহরজুড়ে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাশিয়া রাজধানী লক্ষ্য করে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান, রাজধানীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তিনি নগরবাসীকে নিরাপত্তার স্বার্থে শেল্টারে অবস্থান করার আহ্বান জানান।

ইউক্রেনের বিমানবাহিনীও হামলার আশঙ্কায় দেশজুড়ে এয়ার এলার্ট জারি করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলের দিকে রুশ ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান, তিনি কিয়েভে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখা গেছে, যা হামলার তীব্রতা আরও স্পষ্ট করে।

এ হামলার সময়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, আগামী রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগের দিন শুক্রবার রাশিয়া অভিযোগ তোলে, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনা ব্যর্থ করার চেষ্টা করছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি ২০ দফা শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করেছেন বলে জানা গেছে। প্রস্তাব অনুযায়ী, উভয় পক্ষ সম্মত হলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে রুশ সেনারা বর্তমানে দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থান করবে এবং ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চল থেকে সরে যাবে। ওই এলাকাকে পরবর্তীতে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।


সূত্র: এএফপি

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪