| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৫:৫১:০৮:অপরাহ্ন  |  ৩২৮১৯৫ বার পঠিত
আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র নেন। বিষয়টি আপাতত গোপন রাখা হয়েছিল।

জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার (২৭ ডিসেম্বর) বিষয়টি  নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও নিশ্চিত করেছেন। তিনি জানান, “আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশা করি আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচনে অংশ নেবেন।”

মনোনয়নপত্রে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট, এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর।

এর আগে, আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি ইতিমধ্যেই ওই আসনে ভোটার হয়েছেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে মুরাদনগরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি এখনও কোনো মন্তব্য করেননি।

মিনহাজুল হক জানান, “জোট নিয়ে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে। তাই একাধিক স্থানে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও সময় আছে।”

এদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লার ১১টি আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপিতে ২৭টি, জামায়াতে ইসলামিতে ১১টি এবং স্বতন্ত্র প্রার্থী ২১টি মনোনয়নপত্র রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কর্মী ও সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যেহেতু তিনি নিজে আসেননি, তাই বিষয়টি আমরা বেশি গুরুত্ব দিয়ে খেয়াল করিনি। এছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রি হয়নি।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪