| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২২:৫৫:২৪:অপরাহ্ন  |  ৯৩৮৫৮৫ বার পঠিত
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ডিজিটাল ডেস্ক: শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইনকিলাব মঞ্চ। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সংগঠনটির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে স্লোগান দেন। ইনকিলাব মঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয়, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।

বিক্ষোভ সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, যারা মনে করছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই দেশেই জনতার আদালতে বিচার হবে।

তিনি আরও বলেন, প্রায় ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও এখনো খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সরকারের জন্য এটি চরম ব্যর্থতা ও লজ্জার বিষয়।

উপদেষ্টাদের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা সৃষ্টি করছে—তাদের নাম প্রকাশ করুন। আমরা আপনাদের নিরাপত্তা দেব, ভয়ের কিছু নেই। কিন্তু বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে এর দায় আপনাদেরই নিতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪