| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়নের দাবিতে তৃতীয় দিন অনশন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৬:০১:২০:অপরাহ্ন  |  ৯৪৫৩৮৫ বার পঠিত
নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়নের দাবিতে তৃতীয় দিন অনশন

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তিন দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তাঁর অনুসারীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে জননেতা আলহাজ মো. মনিরুল ইসলামের সমর্থকেরা এ অনশন শুরু করেন।

সরেজমিনে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে প্রথমে ৪ জন সমর্থক অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে শতাধিক সমর্থক অনশনে যোগ দেন।

এদিকে ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও প্রচণ্ড শীতে আমরণ অনশনে থাকা ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁদের চিকিৎসা দেওয়া হয় এবং ২ জনকে স্যালাইন দেওয়া হয়। অনশন কর্মসূচির খবর পেয়ে মো. মনিরুল ইসলাম দ্রুত সেখানে ছুটে যান। এ সময় তিনি অনশনরতদের পানি ও শরবত খাইয়ে অনশন ভাঙার অনুরোধ করলেও তারা রাজি হননি।

নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানাসহ অনশনকারীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং জেল খেটেছেন। তাঁর ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাঁকে মনোনয়ন দিয়ে পরে তা পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। তারা চান, মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে নড়াইল-২ সংসদীয় আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর আগে গত ৪ ডিসেম্বর বিকেলে এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেছিল দলটি। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের পরিবর্তে ড. ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪