সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হিসেবে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকেও এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যান তারেক রহমান ও জাইমা। সেখানে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব