| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা এনসিপি ছাড়ছেন,তাদের জন্য দরজা খোলা: তারেক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৯:৫৫:৫৯:অপরাহ্ন  |  ৯৩৫৬২৭ বার পঠিত
যারা এনসিপি ছাড়ছেন,তাদের জন্য দরজা খোলা: তারেক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেতাদের আমজনতার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।ফেসবুক পোস্টে তিনি লেখেন,‘জামায়াতের কারণে যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সমঝোতার খবর সামনে আসার পর রোববার এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এর আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা সোমবার বিকেল ৫টায় শেষ হবে। এই সময়সীমার মধ্যে এনসিপিতে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে পদত্যাগী নেতাদের নিজের দলে আমন্ত্রণ জানান তারেক রহমান।

তারেক রহমান আরও লিখেন,‘আমাদের রাজনৈতিক ইতিহাসে মতবিরোধ থাকতে পারে, কিন্তু অর্থনৈতিক কেলেঙ্কারির কোনো ইতিহাস নেই। প্রয়োজন হলে আমরা জনগণের কাছে গিয়েছি, কারও ওপর জোর করে অর্থ সংগ্রহ করিনি।’

‘নির্বাচনে আমরা সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।’

জানা গেছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে এনসিপি যাতে যোগ না দেয় এই দাবিতে শনিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে ৩০ নেতা চিঠি দেন। তবে এ বিষয়ে আহ্বাকের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এদিকে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অনশনে বসা আমজনতার দল সম্প্রতি নিবন্ধন লাভ করেছে। গত ২১ ডিসেম্বর দলটি ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪