| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাসমাবেশ হচ্ছে না জামায়াতের!

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৯:৫৭:৫৩:অপরাহ্ন  |  ৯৪৪৪৪৫ বার পঠিত
মহাসমাবেশ হচ্ছে না জামায়াতের!

স্টাফ রিপোর্টার: আগামী ৩ জানুয়ারি পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

জামায়াত সেক্রেটারি বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাসমাবেশের নতুন তারিখ ও কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বার্তাটি পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪