| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার: নীলা ইসরাফিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ২২:৩৪:২১:অপরাহ্ন  |  114778 বার পঠিত
হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার: নীলা ইসরাফিল

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামির সঙ্গে এনসিপির জোট করা, এনসিপি থেকে একের পর এক নেতৃত্বের পদত্যাগ দলটিকে নতুন করে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। বিষয়টি নিয়ে নানাজন নানান কথা বলছে। এবার এনসিপির জামাত জোট প্রসঙ্গে মুখ খুলেছেন দলটির সাবেক নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল।

রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার।’ যা নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে তোলপার শুরু হয়েছে। এদিন সন্ধ্যা ৭টার দিকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘HASEENA IS RIGHT - POLITICS IS PURE GEOMETRY. হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার। রাজাকারের বাচ্চা। রাজাকারের নাতিপুতি। This is not emotion, this is political logic. একটি origin point আছে ১৯৭১।’

তিনি আরো লেখেন, ‘সেখান থেকে একটি straight line of ideology টানা যায় thought, language, posture, and alignment সব একই direction-এ। Names change, parties change, generations update but the vector remains constant. Power narratives rotate, কিন্তু axis of betrayal নড়ে না। So yes this is not abuse,this is historical continuity expressed through political geometry.’

এর আগে দেয়া আরেক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, ‘২৭ জুলাই প্রকাশিত আমার অবস্থানটি কোনো তাৎক্ষণিক আবেগের ফল নয়, এটি একটি নৈতিক অ্যালগরিদমের অনিবার্য ফলাফল। রাজনীতি যদি একটি সিস্টেম হয়, তবে সেই সিস্টেমে ন্যায়বিচার হলো মৌলিক ভ্যারিয়েবল। যে সিস্টেমে এই ভ্যারিয়েবলটি শূন্যে নেমে আসে, সেখানে আদর্শ, নীতি কিংবা গণতন্ত্র সবই গাণিতিকভাবে ভেঙে পড়ে।’

তিনি লেখেন, ‘একটি রাজনৈতিক দলের ভেতরে যখন নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন বা সামাজিক চরিত্রহননের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া শূন্য (zero response) থাকে, তখন সেটি কেবল নৈতিক ব্যর্থতা নয় এটি একটি স্ট্রাকচারাল ফল্ট। রাষ্ট্রবিজ্ঞান বলে, যেখানে শাস্তির সম্ভাবনা শূন্য, সেখানে অপরাধের সম্ভাবনা সর্বোচ্চ হয় (Probability of Crime / Probability of )। এই প্রেক্ষাপটে, একজন নারীকে হেয় করার পরও যদি অভিযুক্ত ব্যক্তিকে দলীয় প্রশ্রয়ে বহাল রাখা হয়, তবে দলটি কার্যত তিনটি বার্তা দেয়। তা হলো- অপরাধ দণ্ডনীয় নয়, ক্ষমতা নৈতিকতার ঊর্ধ্বে, নারী নিরাপত্তা একটি ঐচ্ছিক বিষয়। এই তিনটি উপাদান একত্রে কোনো রাজনৈতিক আদর্শ নয়; এটি ক্ষমতাকেন্দ্রিক নৈরাজ্য।’

নীলা ইসরাফিল লেখেন, ‘আজ জারা তাসনীমসহ ছয়জন নারীর এনসিপি থেকে পদত্যাগ সেই একই সমীকরণের ফল। এটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি প্যাটার্ন রিকগনিশন। যেখানে একের পর এক নারী একই কারণে সরে দাঁড়াচ্ছেন, সেখানে সমস্যাটি ব্যক্তি নয় সমস্যাটি সিস্টেমিক। নৈতিক অবস্থান থেকে সরে দাঁড়ানোকে অনেকেই দুর্বলতা ভাবেন। কিন্তু বাস্তবে এটি একটি র‍্যাশনাল চয়েস মডেল। যে কাঠামো ন্যায়বিচার দিতে ব্যর্থ, সেখানে থেকে নিজেকে সরিয়ে নেওয়াই হলো সর্বোচ্চ বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত। কারণ নৈতিকতা কোনো অলংকার নয় এটি রাজনৈতিক স্থায়িত্বের ভিত্তি।’

সবশেষে তিনি লেখেন, ‘আমি ২৭ জুলাই যা বলেছিলাম, আজকের ঘটনাপ্রবাহ সেটিকে পরিসংখ্যান দিয়ে প্রমাণ করছে। যেখানে নারীরা একে একে বিদায় নিচ্ছেন, সেখানে প্রশ্ন করা উচিত কেন তারা থাকতে পারলেন না? এই প্রশ্নের উত্তরেই ভবিষ্যৎ রাজনীতির মান নির্ধারিত হবে। ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো একাকী হতে পারে, কিন্তু ইতিহাসের গণনায় একাই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়। এই অবস্থান কোনো দলের বিপক্ষে নয় এটি অন্যায়ের বিপক্ষে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪