| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্দোনেশিয়ার মানাদোতে বৃদ্ধাশ্রমে আগুন: নিহত ১৬, আহত ৩

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৩:২১:০৪:অপরাহ্ন  |  ১০২৩২৩৬ বার পঠিত
ইন্দোনেশিয়ার মানাদোতে বৃদ্ধাশ্রমে আগুন: নিহত ১৬, আহত ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আরও তিন জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজ জানিয়েছে, রোববার গভীর রাতে এই অগ্নিকাণ্ড শুরু হয়। সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে।

মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, ভবনের মধ্যে থাকা বৃদ্ধাদের বেশিরভাগই শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার পর তারা ভবনে আটকা পড়েছিলেন।

ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি আগুনের ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে লেলিহান শিখা পুরো ভবনটিকে গ্রাস করছে এবং বৃদ্ধারা জীবন বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছেন।

মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু বলেন, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে থাকা সবাই বয়সজনিত কারণে সহনশীলতা হারিয়ে ফেলেছিলেন, যা হতাহতের পরিমাণ বাড়িয়েছে।

সূত্র : রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪