স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সোমবার বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) ও তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব